রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
জাতীয়
তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ‘বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে কাজ করবে চীন। এ বিষয়ে অন্য কোনো ইস্যু তাদের বিবেচনায় নেই।’

বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ চীন মেনে নেবে না। বাংলাদেশ নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন এবং চীন এ বিষয়ে সবসময় সম্মান দেখায়।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর অত্যন্ত সফল হয়েছে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত পর্যায়ের সম্পর্ক আরও জোরদার হয়েছে। তিস্তা ইস্যুতেও চীনের সমর্থন অব্যাহত থাকবে।’

চীনের রাষ্ট্রদূত আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে চীনের সহযোগিতা নিয়ে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। এ খাতে দুই দেশের সহযোগিতা ভবিষ্যতেও আরও সম্প্রসারিত হবে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  তিস্তা প্রকল্প   চীন   সহযোগিতা   রাষ্ট্রদূত  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close