সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম: বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা      সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কাপাসিয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৬ পরীক্ষার্থী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সারা দেশের মতো গাজীপুরের কাপাসিয়া উপজেলাতেও ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে উপজেলার সাতটি কেন্দ্রে মোট ১ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮১১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিভিন্ন কারণে ৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও কোনো পরীক্ষার্থী বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে বহিষ্কার করা হয়নি। এছাড়া সব কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার (২ জুলাই) কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আরিফ সরকার স্বাক্ষরিত।

প্রতিবেদন অনুযায়ী, উপজেলার কাপাসিয়া ডিগ্রি কলেজ কেন্দ্র (কোড-১৫৩)-এ মোট ৩৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৭ জন অনুপস্থিত ছিলেন। কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র (কোড-৪৬৩)-এ ৩৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭২ জন অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৭ জন।

এছাড়া শহীদ মমতাজ উদ্দিন আহমেদ কলেজ কেন্দ্র (কোড-১৫৮)-এ মোট ৩১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৭ জন অনুপস্থিত ছিলেন। আমরাইদ কারিগরি কলেজ কেন্দ্র (কোড-৫৩০২৬)-এ ২০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২০০ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ৫ জন। বঙ্গতাজ কলেজ কেন্দ্র (কোড-১৫৪)-এ ৩০০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৩ জন অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে, কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র (কোড-৫৩২০০)-এ মোট ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন পরীক্ষায় অংশ নেন এবং একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপজেলার রাউৎকোনা ফাজিল মাদ্রাসা কেন্দ্র (কোড-১২৮)-এ মোট ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সর্বোচ্চ ৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পরীক্ষার প্রথম দিনে উপজেলার সব কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, নকল বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া যায়নি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা কেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে জানান।

কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আরিফ সরকার বলেন, ‘পরীক্ষার প্রথম দিনেই সব কেন্দ্রের সার্বিক পরিবেশ ভালো ছিল। পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও সম্পূর্ণ স্বাভাবিক ছিল।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close