মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা      সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
দাউদকান্দিতে মাদক কেলেঙ্কারি, আরও দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় মাদক কেলেঙ্কারির ঘটনায় আরও দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড (প্রত্যাহার) কর হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে  দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান কর্মস্থল ত্যাগ করেন।  

বুধবার (১ জুলাই) দিবাগত রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়। 

এর আগে, এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারীকেও প্রত্যাহার করা হয়েছিল। 

বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক শামসুল আলম।

জানা গেছে, শনিবার (২৭ জুন) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজার আগে ফায়ার সার্ভিসের সামনে একটি কাভার্ডভ্যান থেকে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেদিন নাইট ডিউটিতে কর্তব্যরত ছিলেন থানার এসআই মো. ইমাম উদ্দিন এবং এএসআই হাফিজুর রহমান।

গোপন সংবাদের ভিত্তিতে এ দুই পুলিশ কর্মকর্তা মহাসড়কের ফায়ার সার্ভিসের সামনে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করেন। পরে তিন মাদক কারবারির কাছে ধাপে ধাপে মাদকগুলো বিক্রি করে দেওয়া হয়। 

অভিযোগ রয়েছে, ওই দুই পুলিশ কর্মকর্তা গাঁজাগুলো বিক্রি করে দেওয়ার পর ৩০ হাজার টাকা নিয়ে কাভার্ডভ্যানটি ছেড়ে দেন। 

তবে বিষয়টি অস্বীকার করেছেন ওই দুই পুলিশ কর্মকর্তা।

দাউদকান্দি থানার পরিদর্শক (তদন্ত) শামসুল আলম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থানার এসআই মো. ইমাম উদ্দিন এবং এএসআই হাফিজুর রহমানকে প্রত্যাহার করেছেন। থানা থেকে তাদের সিসি দেওয়া হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি   মাদক কেলেঙ্কারি   পুলিশ কর্মকর্তা প্রত্যাহার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close