বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী      ইরান যুদ্ধ নিয়ে নতুন সময়সীমা দিলেন ট্রাম্প      ঠাকুরগাঁও-১ আসনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২৯ অক্টোবর      মহাখালীতে পুরাতন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট      ভোট টানতে ট্রাম্পের চমক, প্রত্যেক মার্কিনকে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা      ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫; নিখোঁজ ৮০-এর বেশি      
দেশজুড়ে
মধুখালী সাহিত্য পরিষদ সম্মাননা পুরস্কার পেলেন কবি ও গবেষক সাকী মাহবুব
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মধুখালী (ফরিদপুর) সাহিত্য পরিষদ থেকে সম্মাননা পুরস্কার পেয়েছেন বিশিষ্ট শিক্ষক, গবেষক, কবি ও ছড়াকার সাকী মাহবুব।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় মধুখালী আবদুল ওহাব পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাকী মাহবুবের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহেদ মুন্তাজ।

মাহফুজুর রহমান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাহিত্য অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাহিত্যপ্রেমী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. শাহেদ মুন্তাজ বলেন, “সাকী মাহবুবের সাহিত্যকর্ম আমাদের সমাজ ও মননকে সমৃদ্ধ করেছে। তার কবিতা, ছড়া ও গবেষণাধর্মী কাজ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। সাহিত্যে তার এই অবদানকে স্বীকৃতি দিতে পেরে মধুখালী সাহিত্য পরিষদ প্রশংসনীয় কাজ করেছে।”

সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান বুলু বলেন, “গুণী মানুষদের যথোপযুক্ত সম্মান প্রদর্শন করা গুণী সমাজেরই দায়িত্ব। সাকী মাহবুব তার ক্ষুরধার লেখনী দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন এবং এই পুরস্কার তার সৃষ্টিশীল যাত্রাকে আরও বেগবান করবে।”

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় কবি ও গবেষক সাকী মাহবুব আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “যেকোনো স্বীকৃতিই কাজের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। আমৃত্যু শব্দের হাত ধরে মানুষের কথা, সমাজের কথা ও সত্যের কথা বলে যেতে চাই।”

উল্লেখ্য, সাকী মাহবুব একাধারে শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি কবিতা ও ছড়াসাহিত্যে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার একাধিক গ্রন্থ পাঠক ও সমালোচক মহলে সমাদৃত হয়েছে। অনুষ্ঠান শেষে স্থানীয় কবিদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সম্মাননা পুরস্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close