বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ভারতের বিদ্যুৎ করিডর বাংলাদেশের মরণফাঁদ      গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শিক্ষার মানোন্নয়নে ফয়েজ উদ্দিন সরকার ইউনিভার্সেল কলেজে মতবিনিময় সভা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:২৫ পিএম আপডেট: ১১.০৭.২০২৬ ২:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফয়েজ উদ্দিন সরকার ইউনিভার্সেল কলেজে শিক্ষার মানোন্নয়ন এবং পাঠদানের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) দিনব্যাপী কলেজের হলরুমে আয়োজিত এ সভায় এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

সভায় শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা, পরীক্ষার ফলাফল উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বিত ভূমিকা এবং আধুনিক শিক্ষাপদ্ধতির কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বীর উজলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বিএসসি, কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এখলাছ উদ্দিন, লোহাদী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান, নামিলা আফতাব উদ্দিন মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, উলুসারা আব্দুল কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, ডুমদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হক সরকার রনি এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন।

সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন সরকার।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ, নিয়মিত উপস্থিতি এবং মানসম্মত পাঠদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কলেজটির সার্বিক শিক্ষার মান আরও উন্নয়নে সংশ্লিষ্ট সবার সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ফয়েজ উদ্দিন সরকার ইউনিভার্সেল কলেজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close