শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম: নিজে গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা পরিদর্শন প্রধানমন্ত্রীর      ট্রাম্পের বিশেষ দূতের সামনে নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানালেন রোহিঙ্গারা      প্রচণ্ড গরমে বাংলাদেশের ক্ষতি ১৮০ কোটি ডলার, কমছে উৎপাদনশীলতা      মরক্কো থেকে স্পেনের দিকে অভিবাসনপ্রত্যাশীর ঢল, নিহত ১৫      বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যু, নিখোঁজ আট      সরকার দেশের সুগার মিলগুলোকে লাভজনক করার চিন্তা করছে: রিজভী      এডিপি বাস্তবায়ন ইতিহাসে সর্বনিম্ন ৬৭.৫২ শতাংশ      
দেশজুড়ে
লামায় পাহাড় ধসে নিহতদের আর্থিক সহায়তা
লামা (​বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড় ধ্বসে নিহতদের পরিবারের খোঁজখবর নিয়েছেন বান্দরবান আসনের সংসদ সদস্য (এমপি) সাচিং প্রু জেরি।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় আজিজনগর মিশন পাড়ায় ধ্বসের স্থানটি তিনি পরিদর্শন করেন।

​সাচিং প্রু জেরি নিহতদের স্বজনদের সাথে কথা বলে সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দুই নিহতের পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে দেন।

এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ, জেলা বিএনপির সদস্য নাজেমুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন আমু প্রমুখ।

এ সময় সাচিং প্রু জেরি বলেন, ‘তারেক রহমানের নির্দেশে আমি আজ এই ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছি এবং তার পাঠানো আর্থিক সহায়তা নিহতের পরিবারের হাতে তুলে দিয়েছি ‘

প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগকে রুখে দেওয়া সম্ভব নয়, তবে সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ স্থানে থাকা জনগণকে সতর্ক করা হয়েছে।’

​এরপর তিনি আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের উত্তর সীমানার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ভাঙ্গন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 

সাচিং প্রু জেরি জানান, সরকারের পক্ষ থেকে আজিজনগরের ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের জন্য জরুরি খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। 

পরে তিনি লামা ও আলী কদমের বন্যা কবলিত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা করেন। 

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  লামা   পাহাড় ধস   নিহত   আর্থিক সহায়তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close