শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন অতিথিরা      মন্ত্রী হিসেবে শপথ নিলেন মঈন খান, মিল্লাত, পার্থ ও সাচিং প্রু      নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার      
দেশজুড়ে
মৌলভীবাজারে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহত
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল কাদির (৫০) নামে প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল হাফিজ ও ভাতিজি গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১ টারদিকে মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডের মাতারকাপন শিমুলতলা বাজার সংলগ্ন বেগেরবাড়ী গ্যাস পাম্পের সামনে ঘটনাটি ঘটে। 

আব্দুল কাদির কমলগঞ্জ উপজেলার পতনঊষার এলাকার আব্দুল মোতালিবের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমলগঞ্জ থেকে মৌলভীবাজারমুখী মোটরসাইকেলের সঙ্গে শমসেরনগর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগতির অটোরিকশা সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী আব্দুল কাদির ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

এ ঘটনায় অটোরিকশায় থাকা এক শিশুসহ আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন। মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ   প্রবাসী নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close