রোববার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা      ভাঙ্গায় বাসচাপায় নিহত পাঁচ      ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত      রাতের মধ্যে চট্টগ্রামসহ ১৯ অঞ্চলে ঝড়ের আভাস      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      দেশে ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেয়া হবে: প্রধানমন্ত্রী      জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আর্জেন্টিনার জয়ে কিশোরগঞ্জে উৎসব, ‘মেসি-মেসি’ স্লোগানে মুখর এলাকা
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:০৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা আরেকবার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের এই জয়ে কিশোরগঞ্জে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনা সমর্থকরা। 

রোববার (১২ জুলাই) সকাল ৯ টা ৪১ মিনিটের দিকে ম্যাচ শেষ হওয়ার পরপরই সদর উপজেলার যশোদল ইউনিয়নের সল্প যশোদল নোয়াপাড়া এলাকার আর্জেন্টিনা সমর্থক আর্জেন্টিনার জাতীয় পতাকা ও জার্সি পরে একত্রিত হন। পরে তারা একটি বিজয় মিছিল বের করেন। এ সময় সমর্থকদের মুখে ছিল ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ এবং ‘মেসি, মেসি’ ধ্বনি।

সকাল ৭ টায় ম্যাচ শুরুর অনেক আগেই সমর্থকরা বিভিন্ন চায়ের দোকানে টেলিভিশনের সামনে জড়ো হন।  সকাল থেকে উত্তেজনার মধ্য দিয়ে খেলা উপভোগ করেন তারা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। কেউ একে অপরকে আলিঙ্গন করেন, কেউ জাতীয় পতাকা কাঁধে নিয়ে নেচে-গেয়ে বিজয় উদযাপন করেন।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থক রাকিব হোসেন বলেন, “মেসির খেলা দেখতে আমরা রাত জেগে থাকি। তাঁর ফুটবল আমাদের অনুপ্রাণিত করে। আজকের জয় পুরো এলাকার মানুষের মধ্যে নতুন আনন্দ এনে দিয়েছে। আমরা শুরু থেকেই বিশ্বাস করেছি আর্জেন্টিনা জিতবে। দলটি যেভাবে খেলছে, তাতে এবারও শিরোপা জয়ের বড় দাবিদার। মেসি আমাদের আবেগের নাম। তার নেতৃত্বে আরেকটি বিশ্বকাপ দেখতে চাই।”

আরেক সমর্থক মাসুদ রানা বলেন, “খেলা শেষ হওয়ার পর আনন্দ ধরে রাখতে পারিনি। সবাই মিলে মিছিল করেছি। আর্জেন্টিনা জিতলেই আমাদের এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। সেমিফাইনালেও একইভাবে দলকে সমর্থন দেব।”

সমর্থক জনি বলেন, “বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে আমরা প্রতিটি ম্যাচ একসঙ্গে দেখছি। এই জয় আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। আশা করি, সেমিফাইনাল পেরিয়ে ফাইনালেও জয় নিয়ে দেশে ফিরবে আর্জেন্টিনা।”

এলাকার প্রবীণ ফুটবলপ্রেমী আবদুল সালাম বলেন, “ছোটবেলা থেকেই বিশ্বকাপ দেখি। বর্তমানে মেসির খেলা উপভোগ করি। আর্জেন্টিনার সুন্দর ফুটবল মানুষকে আনন্দ দেয়। তাই জয়ের পর সবাই স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করেছে।”

এদিকে সেমিফাইনালে ওঠায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়েছে। তাদের প্রত্যাশা, ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে মেসির দল এবারও বিশ্বকাপের শিরোপা নিজেদের দখলে নেবে। সেই আশায় কিশোরগঞ্জের সমর্থকরাও সেমিফাইনালকে সামনে রেখে নতুন করে প্রস্তুতি নিচ্ছেন।

মেসিদের জয়ে রবিবার সকালে সল্প যশোদল নোয়াপাড়া এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ছোট-বড় সব বয়সী মানুষ আনন্দ-উল্লাসে অংশ নেন। জাতীয় পতাকা হাতে মিছিল, স্লোগান এবং শুভকামনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমর্থকদের একটাই প্রত্যাশা—সেমিফাইনালেও জয় পেয়ে ফাইনালে উঠবে তাদের প্রিয় দল আর্জেন্টিনা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close