বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল ৮ দোকান ও বসতবাড়ি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান ও একটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে কাপড়সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১২ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন জানান, আব্দুল কাইয়ুমের দুটি দোকানে প্রায় ২০ লাখ টাকা, আজাহার আলীর কাপড়ের দোকানে প্রায় ১৫ লাখ টাকা, সরোয়ার হোসেনের দোকানে প্রায় ২৫ লাখ টাকা, সাবিরের দোকানে প্রায় ২০ লাখ টাকা এবং আবুল কাশেমের বসতবাড়িতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া মোহাম্মদ রাসেলের পাওয়ারি দোকানে প্রায় ৫ লাখ এবং সিপুর গোডাউনে প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগুনে কাপাসিয়া বাজার জামে মসজিদেরও আংশিক ক্ষতি হয়েছে।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকানের মালামাল পুড়ে গেছে। কাপড়সহ বিভিন্ন পণ্য সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি হতে পারে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস, পুলিশ এবং বাজার ব্যবসায়ী সমিতি যৌথভাবে কাজ করছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close