শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন অতিথিরা      মন্ত্রী হিসেবে শপথ নিলেন মঈন খান, মিল্লাত, পার্থ ও সাচিং প্রু      নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার      শপথ নিলেন নতুন চার মন্ত্রী      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়িতে ৬ রোহিঙ্গা শ্রমিক অপহরণের মূল হোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৩:১৭ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বহুল আলোচিত ছয় রোহিঙ্গা রাবার শ্রমিক অপহরণ মামলার প্রধান অভিযুক্ত ও অপহরণ সিন্ডিকেটের মূল হোতা হিসেবে মামলায় নাম থাকা মিজানুর রহমানকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

শনিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর থানার জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার মিজানুর রহমান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পাশাপাশি নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ নম্বর বাইশারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীক্ষ্যং এলাকার বড়ইঝিরি নামক স্থানে একটি রাবার বাগান থেকে অস্ত্রধারী দুর্বৃত্তরা ছয় রোহিঙ্গা শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। পরে অপহৃতদের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তাদের শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগীদের নিয়োগকারী রাহমত করিম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় অপহরণ, মারধর, অবৈধভাবে আটক এবং মুক্তিপণ দাবিসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। মামলায় মিজানুর রহমানসহ পাঁচজনের নাম উল্লেখ এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, অপহৃতরা সবাই কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা আলীক্ষ্যং এলাকার একটি রাবার বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, আলোচিত অপহরণ ঘটনার পর র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ১১ জুলাই মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব বাইশারীর কাগজিখোলা পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ মামুন মিয়ার ওপর অর্পণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের হওয়া মামলাটি দণ্ডবিধির ৪৪৭, ৩৪১, ৩৬৫, ৩২৩, ৩২৪, ৩৮৫, ৩৮৬ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close