বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কাপাসিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১২ জুলাই) আয়োজিত এ ক্যাম্পে সহস্রাধিক অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ উপলক্ষে ৫-১৪ জুলাই পর্যন্ত কাপাসিয়ায় চলমান প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদর দপ্তরের লজিস্টিকস এরিয়া ও স্টেশন সদর দপ্তর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ব্যবস্থাপনায় ক্যাম্পটি পরিচালিত হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার নাসির উদ্দিন এবং স্টেশন কমান্ডারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।

জানা যায়, ক্যাম্পে প্রায় এক হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। গাইনি, সার্জারি, মেডিসিন ও শিশুরোগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন। প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

এ ছাড়া জটিল রোগে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ক্ষেত্রে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) রাজেন্দ্রপুরে উন্নত চিকিৎসার জন্য রেফার করার ব্যবস্থাও রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন।’

ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান তারা।

সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, ‘দেশের জনগণের পাশে থেকে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অঙ্গীকারবদ্ধ। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমও ভবিষ্যতে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   সেনাবাহিনী   ফ্রি মেডিকেল ক্যাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close