শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন অতিথিরা      মন্ত্রী হিসেবে শপথ নিলেন মঈন খান, মিল্লাত, পার্থ ও সাচিং প্রু      নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার      
দেশজুড়ে
বাঁশখালীতে আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ৩৭ জন আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:০৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ৩৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড। 

শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ১টায় উপজেলার শেখেরখীল মাছ ঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক বাঁশখালীর শেখেরখীল মাছ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ১৪টি ট্রলিং জালসহ ৩৭ জন জেলেকে আটক করা হয়। 

‘জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি বলেন, ‘মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাঁশখালী   আর্টিসানাল ট্রলিং বোট   ট্রলিং জাল   জেলে আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close