রোববার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম: রাজধানীতে জলাবদ্ধতা      ডোমারে সড়ক দুর্ঘটনায় মা ও দুই সন্তানসহ নিহত চার      মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা      প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, সারা দেশে বৃত্তি পেল ৭৯২৪৬ জন      বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা      ভাঙ্গায় বাসচাপায় নিহত পাঁচ      ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত      
দেশজুড়ে
মহম্মদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত, শ্রেষ্ঠ কর্মীরা পেলেন পুরস্কার
​মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা, স্বাস্থ্যবান কর্মী, আজকের প্রত্যয়ে, সমৃদ্ধ আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর উপজেলায বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে রোববার (১২ জুলাই) মহম্মদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহম্মদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আবু আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাহমিনা আফরোজ, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মৈমূর আলী মৃধা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার পোদ্দার।

সভায় বক্তারা দিবসের মূল প্রতিপাদ্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, ‘দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ, স্বাস্থ্যবান ও কর্মমুখী করে গড়ে তুলতে পারলে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল আগামী বিনির্মাণ সম্ভব।’

এ জন্য মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা ও মাতৃ-শিশু স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির প্রতি জোর দেন বক্তারা।

সভা শেষে মাঠপ র্যায়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার শ্রেষ্ঠ কর্মীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথি। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মহম্মদপুর   বিশ্ব জনসংখ্যা দিবস   উদযাপিত   শ্রেষ্ঠ কর্মী   পুরস্কার বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close