শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দিলেন প্রধানমন্ত্রী
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:৫৮ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

সরকার গঠনের পর প্রথম বরিশাল সফরকে কেন্দ্র করে উৎসবের আমেজে পরিণত হয়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচর অংশ। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে ভোর থেকেই মহাসড়কের দুই পাশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নামে।

সোমবার (১৩ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতু পাড় হয়ে শিবচরের পাচ্চর এলাকায় পৌঁছালে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। এ সময় তিনি গাড়ির ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন ও ভালোবাসার জবাব দেন।

এর আগে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ভোর সাড়ে ৬টা থেকেই শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পাচ্চর গোলচক্কর এলাকায় জড়ো হতে থাকেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যতিক্রমী উচ্ছ্বাস। কাউকে দেখা গেছে মাথায় মাথাল পরে এবং হাতে ধানের শীষ নিয়ে কৃষকের বেশে, আবার কেউ এসেছেন আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ফুটিয়ে তুলতে জেলের বেশ ধরে। সকাল ৭টার মধ্যেই রাস্তার দুই পাশে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

সকাল ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর এক্সপ্রেসওয়ের পাচ্চর এলাকায় পৌঁছালে অপেক্ষমাণ জনতা সমস্বরে স্লোগান দিতে শুরু করেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মী ও সাধারণ মানুষের এই বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে প্রধানমন্ত্রী গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে নির্বিঘ্ন করতে শিবচর অংশে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক তৎপরতা ছিল।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী   বরিশাল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close