শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
বান্দরবানে কমছে সাংগু-মাতামুহুরী নদীর পানি
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৫৮ এএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাত শেষে গতকাল রাত থেকে বান্দরবানে ভারী বৃষ্টিপাত কম হওয়ায় জেলার সাংগু আর মাতামুহুরী নদীর পানি কমতে শুরু করেছে। নদীর পানি কমার কারণে জেলার বিভিন্ন এলাকার নিম্মাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে ধীরে ধীরে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সকাল থেকে বান্দরবানের সাংগু আর মাতামুহুরী নদীর পানি বিপদসীমার নীচে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া অদিদপ্তরের তথ্যমতে গত ২৪ ঘন্টায় (সকাল ৯টা পর্যন্ত) বান্দরবানে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে নদীর পানি ও জলাবদ্ধতায় জমে থাকা পানি বিভিন্ন ঘর-বাড়ী ও প্রতিষ্ঠান থেকে নামার সাথে সাথে বিভিন্নস্থানে ঘরের ভেতর জমে থাকা কাঁদা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পরিস্কার করছে স্থানীয় বাসিন্দারা। কেউ নষ্ট হয়ে যাওয়া আসবাবপত্র বাইরে ফেলছেন, আবার কেউ বসতঘর বাসযোগ্য করতে মেরামতের কাজ শুরু করছে। 

সড়কে পানি কমে যাওয়ায় বান্দরবানের সাথে চট্টগ্রাম ও কক্সবাজার এর সরাসরি বাস সার্ভিস ধীরে ধীরে চালু হচ্ছে তবে রাঙ্গামাটি সড়কে একটি ব্রীজের সংযোগ পানিতে ভেঙ্গে যাওয়ায় বান্দরবানের সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ এখনো বন্ধ।

এদিকে টানা বৃষ্টিতে বান্দরবানে এই পর্যন্ত পাহাড় ধসে ৫জন এবং পানিতে ভেসে গিয়ে ১জন সহ মোট ৬জনের মৃত্যু হয়েছে, আর জেলার ৭টি উপজেলায় এখনো ২২০টি আশ্রয়কেন্দ্র চালু রেখেছে প্রশাসন। প্রশাসনের কর্মকর্তারা বলছে, দুর্যোগের এই সময়টা মোকাবেলার জন্য প্রশাসন সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক জানান, বান্দরবানের পরিস্থিতি অনেকটাই উন্নতি হচ্ছে আর যারা এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে তাদের বিশুদ্ধ পানি ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   সাংগু-মাতামুহুরী নদী   পানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close