রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
দেশজুড়ে
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ‘এ প্লাস’ সনদ পেল নীলকদম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:৪৫ পিএম আপডেট: ১৩.০৭.২০২৬ ২:৩৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

উত্তরবঙ্গের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান নীলসাগর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘নীলকদম’। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং পরিচ্ছন্ন সেবার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) থেকে সর্বোচ্চ ‘এ প্লাস (এক্সিলেন্ট)’ গ্রেড অর্জন করেছে।

দীর্ঘদিন ধরে নীলফামারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সুস্বাদু, মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাদ্য পরিবেশনের মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করেছে নীলকদম। 

নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা খাদ্যের গুণগত মান, পরিচ্ছন্নতা এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছি। ক্রেতাদের সুস্বাস্থ্য ও আস্থা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সর্বোচ্চ ‘এ প্লাস (এক্সিলেন্ট)’ গ্রেড অর্জন আমাদের সেই প্রচেষ্টারই স্বীকৃতি।”

তিনি আরও বলেন, “এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও আমরা একই মান বজায় রেখে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন খাদ্য পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। ক্রেতাদের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি, আর সেই বিশ্বাস অটুট রাখতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাব।”

এ অর্জনের জন্য নীলকদমের কর্মকর্তা-কর্মচারী, সহযোগী প্রতিষ্ঠান, সরবরাহকারী এবং প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখা সকল গ্রাহকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উলেখ্য, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গ্রেডিং ব্যবস্থায় ‘এ প্লাস’ সর্বোচ্চ মানের প্রতীক। এ গ্রেড প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ খাদ্য উৎপাদন, স্বাস্থ্যসম্মত পরিবেশ, পরিচ্ছন্নতা এবং নির্ধারিত মানদণ্ড যথাযথভাবে অনুসরণের ক্ষেত্রে উৎকর্ষতার স্বীকৃতি দেওয়া হয়।

সংশ্লিষ্টদের মতে, বিএফএসএর এই স্বীকৃতি নীলকদমের প্রতি ভোক্তাদের আস্থা আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে দেশের খাদ্য প্রতিষ্ঠানগুলোর জন্য স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য পরিবেশনের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নীলকদম   নীলফামারী   নীলসাগর গ্রুপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close