শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
বগুড়ায় যমুনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার ধুনটে যমুনা নদী থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের কাছে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মাছ ধরার সময় নদীর ভাসমান কচুরিপানার সঙ্গে আটকে থাকা মরদেহটি তাদের নজরে আসে। ধারণা করা হচ্ছে, উজান থেকে স্রোতের টানে মরদেহটি ভেসে এসে সেখানে আটকে যায়। তবে ওই নারীর পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মরদেহে পচন ধরায় বয়স এবং চেহারা বোঝা যাচ্ছে না। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মরদেহ উদ্ধার   বগুড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close