শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ২০ মাদকসেবী গ্রেপ্তার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ২০ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় অতিরিক্ত জনসমাগম হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

রোববার (১২ জুলাই) রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে মাদক সেবনের অভিযোগে খন্দকার সাকিব আহমেদ (২৬), মো. মেহেদী হাসান (২০), হিমেল বিশ্বাস (২২), মো. মাহাতিম ওয়াসিম (১৮), মো. হাবিবুর রহমান (২৬), মো. রাব্বী (২১), মো. অনিক (২০), মো. মোক্তারুল (২৪), মো. রহমত আলী (২৯), মো. রসুল মোল্লা (২৪), রমিন রহমান (২১), জুলকার নাইন ওরফে অরিয়ান (২৩), মো. কাশফিয়ার রহমান জয় (১৯), মো. নাসির উদ্দিন (২২), মো. মশিউর রহমান মিঠু (৩৯), মো. জুনায়েদ (১৯), আরমান হোসেন বাদল (২২), আবতাহি হোসেন প্রিয়ন্ত (১৯), আরিফ (২২) এবং রাকিব আলীকে (২৫) গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃতদের পুলিশের গাড়িতে তোলার সময় বিপুলসংখ্যক বস্তিবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে তাদের ঘিরে ফেলার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তার স্বার্থে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে। বিস্ফোরণের শব্দে এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ছুটাছুটি শুরু করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, হাজীর মাজার বস্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২০ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় অতিরিক্ত জনসমাগম হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চারটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। পরে সোমবার (১৩ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close