রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মাছ ধরার অপেক্ষায় রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের গচিহাটা রেলস্টেশন এলাকায় মাছ ধরার অপেক্ষায় রেললাইনের ওপর ঘুমিয়ে পড়ায় চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মাসুদ রানা (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত মাসুদ রানা গচিহাটা এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মাসুদ রানার মাছ ধরার একটি জাল চুরি হয়ে যায়। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পরে কষ্ট করে নতুন একটি চায়না জাল কিনে প্রতিদিনের মতো রবিবার রাতে স্থানীয় বিলে মাছ ধরতে যান। বিলটি রেললাইনের পাশেই হওয়ায় তিনি সেখানে জাল পেতে মাছ ওঠার অপেক্ষায় ছিলেন। দীর্ঘ সময় পাহারা দিতে দিতে একপর্যায়ে রেললাইনের ওপর বসে বিশ্রাম নেন। প্রচণ্ড ক্লান্তির কারণে সেখানেই তিনি ঘুমিয়ে পড়েন।

এ সময় কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করে। গভীর ঘুমে থাকায় ট্রেনের হুইসেল বা ইঞ্জিনের শব্দ তিনি টের পাননি। ফলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় এলাকায় বাসিন্দা আরিফুর ইসলাম সুজন বলেন, মাসুদ রানা নিয়মিত রাতে বিলে মাছ ধরতে যেতেন। ঘটনার রাতেও তিনি জাল পেতে মাছ ওঠার অপেক্ষায় ছিলেন। দীর্ঘ সময় জেগে থাকায় ক্লান্ত হয়ে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কিশোরগঞ্জ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বলেন, “নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মাছ ধরা   রেললাইন   ট্রেনে কাটা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close