শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
তাহিরপুরে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, ঝুঁকি নিয়েই স্কুলমুখী শিক্ষার্থীরা
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নদ-নদীর পানি বাড়ছে। এতে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতেও ঝুঁকি নিয়েই বিদ্যালয়ে যেতে হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, অনেক সড়কের ওপর পানি উঠেছে। কোথাও কোথাও রাস্তার পাশ দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহিত হচ্ছে। এসব পথ পেরিয়েই স্কুলে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। এতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, সন্তানদের লেখাপড়া বন্ধ রাখতে চান না তারা। তবে যেভাবে পানি বাড়ছে, তাতে প্রতিদিন তাদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। অনেক শিক্ষার্থীকে অভিভাবকরা হাতে ধরে বা নৌকায় করে বিদ্যালয়ে পৌঁছে দিচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, ‘উপজেলা প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থাও নজরদারিতে রাখা হয়েছে। কোথাও শিক্ষার্থীদের যাতায়াতে অতিরিক্ত ঝুঁকি তৈরি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।’

এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উজানের পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close