শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীতে বিলে ঘাস কাটতে গিয়ে যুবকের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বিল থেকে সাব্বির হোসেন (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

সোমবার (১৩ জুলাই) বেলা পৌনে বারোটার দিকে স্থানীয় শিলমুন বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঘাস কাটতে গিয়ে নৌকা থেকে পরে গিয়ে সাব্বিরের মৃত্যু হয়েছে। 

নিহত সাব্বির শিলমুল পূর্বপাড়া এলাকার আব্দুল খাদেরের ছেলে। 

স্থানীয়রা জানায়, রোববার বিকেলে নৌকা নিয়ে বিলে ঘাস কাটতে গিয়েছিল সাব্বির। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে খালি নৌকা দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল সন্ধ্যা পর্যন্ত বিলে অনুসন্ধান চালায়। একপর্যায়ে আলোক সল্পতার কারণে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করলে বেলা পৌনে বারটার দিকে বিল থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, রোববার বিকালে নৌকা যোগে বিলে ঘাস কাটতে গিয়েছিল সাব্বির। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে নৌকা থেকে ছিটকে পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close