রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণ হবে: প্রতিমন্ত্রী টুকু
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:২১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, সরকারের অন্যতম অগ্রাধিকার হলো জনগণের দোরগোড়ায় নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। এ লক্ষ্যেই আধুনিক প্রযুক্তিনির্ভর মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের অ্যানেক্স ভবনের সিটি হলরুমে আধুনিক কসাইখানা নির্মাণ বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রস্তাবিত মিট প্রসেসিং সেন্টারে পশু জবাইয়ের আগে ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হবে। ধর্মীয় বিধান অনুসারে ইমামের উপস্থিতিতে হালাল পদ্ধতিতে পশু জবাই করা হবে এবং আধুনিক পরীক্ষাগারে মাংসের মান নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পশুর কোনো অংশ নষ্ট না করে উপজাত রপ্তানি, গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ‘কৃষি, রেশম ও আম উৎপাদনের জন্য রাজশাহীর রয়েছে দীর্ঘ ঐতিহ্য। বর্তমানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ মৎস্য উৎপাদনকারী জেলা রাজশাহী। পরিচ্ছন্ন নগরী হিসেবে এ শহরের সুনামও রয়েছে।’

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।’

তিনি রাজশাহীর ঐতিহ্য ও সমৃদ্ধি অক্ষুণ্ন রেখে শহরটিকে একটি আধুনিক ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান আহমেদ, রাজশাহী মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, মাংস বিক্রেতা, অংশীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   আধুনিক মিট প্রসেসিং সেন্টার   প্রতিমন্ত্রী টুকু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close