শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাউজানে বন্যার্তদের পাশে সিআইপি শেখ নবী ফাউন্ডেশন
এম কামাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম)
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে বন্যাদুর্গত ও কর্মহীন ৫০০ পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে সিআইপি শেখ নবী ফাউন্ডেশন। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের শেখ টাওয়ার চত্বরে ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, প্রবাসী ব্যবসায়ী ও সেরা তরুণ করদাতা পদকে ভূষিত সিআইপি শেখ নবীর অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে বন্যাদুর্গত ও কর্মহীন মানুষের হাতে ভালোবাসার উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাউজানের সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সন্তান তরুণ রাজনীতিবিদ সাকের কাদের চৌধুরী।

প্রবাসী ব্যবসায়ী সিআইপি শেখ নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, ফাউন্ডেশনের কর্মকর্তা শেখ নওশাদ ও শেখ নিহাত, সাবেক ইউপি সদস্য ইলিয়াস তালুকদার, উপজেলা যুবদল নেতা এনায়েত আলী ও মোহাম্মদ আরাফাত, মৌলানা ওমর ফারুক, মোহাম্মদ সোহেল, ছাত্রনেতা মোহাম্মদ আবিদ, মোহাম্মদ ইমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।

এ সময় এতিম, দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

পরে ফাউন্ডেশনের সদস্যরা পিক-আপ যোগে পাহাড়তলী ইউনিয়নের বন্যাকবলিত খানপাড়া, দাশপাড়া, ঊনসত্তর পাড়া, মহামুনি বহলপুর, বদুপাড়া, দেওয়ানপুরসহ বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সিআইপি শেখ নবী ফাউন্ডেশন করোনা মহামারি, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে নিয়মিত মানবিক সহায়তা দিয়ে আসছে। এছাড়া প্রতি রমজানে দুস্থ মানুষের মধ্যে চাল, মাংস ও ইফতারসামগ্রী বিতরণের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, বিয়ে এবং গৃহনির্মাণ খাতে আর্থিক সহায়তাও প্রদান করে থাকে প্রতিষ্ঠানটি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close