শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
লালপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
তুষার ইমরান, লালপুর (নাটোর)
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় ঈশ্বরদী বাইপাস স্টেশন সংলগ্ন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন ‘একতা এক্সপ্রেস’ (৭০৫ আপ) লাইনচ্যুত হয়েছে। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। 

সোমবার (১৩ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় রেলপথে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে ঢাকা-উত্তরবঙ্গ রুটে চলাচলকারী একাধিক ট্রেনের সময়সূচি মারাত্মকভাবে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ঈশ্বরদী বাইপাস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল আলিম জানান, দুর্ঘটনাটি ঈশ্বরদী বাইপাস থেকে আজিমনগর রেলস্টেশনের মধ্যবর্তী ডহরশলা এলাকায় ঘটেছে।

ঘটনার খবর পেয়ে পাকশী ও ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। রেলওয়ের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মীরা দ্রুত লাইন ক্লিয়ার করে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেছেন।

তবে রেল চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  লালপুর   ট্রেন লাইনচ্যুত   রেল যোগাযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close