রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে মদবাহী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:২৮ পিএম আপডেট: ১৩.০৭.২০২৬ ৬:৩২ পিএম
আটক মদবাহী সিএনজি। ছবি: প্রতিবেদক

আটক মদবাহী সিএনজি। ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মদ বহনকারী সিএনজিসহ অমিত সতনামি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। 

সোমবার (১৩ জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। 

রাধানগর এলাকার মাদক বিরোধী টিমের সদস্য আবুল হাসেম জানান, সোমবার ভোরে সিএনজি অটোরিক্সা নম্বর (মৌলভীবাজার-থ ১৩১৪০১) রাধানগর সড়কে গাড়ির পর্দা (ত্রিফল) টানিয়ে যাচ্ছিল। গাড়িটি দেখে সন্দেহ হলে মাদক বিরোধী টিমের সদস্যরা গাড়িটি তল্লাশি করে ১৭ কার্টুন মদ দেখতে পেয়ে গাড়িসহ মাদক ব্যবসয়ীকে আটক করে। পরে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসার পর মাদক ব্যবসায়ীকে গাড়িসহ তাদের হাতে সোপর্দ করা হয়। 

আটক অমিত সতনামি উপজেলার জেরিন চা বাগানের স্বপন সতনামীর ছেলে।

পুলিশের এসআই হারুন জানিয়েছেন, মাদক ব্যবসায়ী অমিত সতনামি খাইছড়া চা বাগান থেকে মদ কিনে অবৈধভাবে বিক্রির জন্য রাধানগর এলাকায় নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়েছে। এ সময় সিএনজি থেকে ১৭ কার্টুন (২০৪ বোতল) দেশীয় কেরু মদ জব্দ করা হয়েছে। 

শ্রীমঙ্গল থানার তদন্ত ওসি আব্দুর রাজ্জাক জানান, রাধানগর এলাকাবাসীর সহায়তায় সোমবার ভোরে এক মাদক ব্যবসায়ীকে অভৈধভাবে মদবহনকারী সিএনজিসহ গ্রেপ্তার করা হয়েছে। আনুমানিক মাদকের মুল্য ১ লাখ ১১ হাজার টাকা

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close