শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য নীলসাগর আদর্শ বিদ্যাপিঠের
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:৩৪ পিএম
বৃত্তিপ্রাপ্ত নীলসাগর আদর্শ বিদ্যাপিঠের কৃতি শিক্ষার্থীরা। ছবি: প্রতিবেদক

বৃত্তিপ্রাপ্ত নীলসাগর আদর্শ বিদ্যাপিঠের কৃতি শিক্ষার্থীরা। ছবি: প্রতিবেদক

নীলফামারীর নীলসাগর আদর্শ বিদ্যাপিঠ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন বৃত্তি লাভ করেছে। তাদের মধ্যে ১৫ জন ট্যালেন্টপুল এবং ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

সোমবার (১৩ জুলাই) প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বৃত্তিপ্রাপ্ত ২২ শিক্ষার্থীর মধ্যে ১৩ জন ছাত্রী এবং ৯ জন ছাত্র। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৮ জন ছাত্রী ও ৭ জন ছাত্র রয়েছে। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৫ জন ছাত্রী ও ২ জন ছাত্র।

তিনি বলেন, “শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আরও ভালো ফল অর্জনে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব। এজন্য সবার সহযোগিতা কামনা করছি। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানাই।”

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ও শিক্ষাবিদ প্রফেসর মো. আফজালুল হক। সোমবার বিকালে তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন এবং প্রতিষ্ঠানের সাফল্যের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন ২০১৬ সালে নীলফামারী জেলা শহরে নীলসাগর আদর্শ বিদ্যাপিঠ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি জেলার অন্যতম সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close