রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:৪৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

আগামী ৪৮ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সাথে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে ব্রিফিংয়ে এসব শঙ্কার কথা জানানো হয়। 

ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে সংশ্লিষ্ট এলাকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
 
ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী দুই দিনে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ফলে ওই দুই জেলার নিচু এলাকা এবং নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
 
তবে আগামী ২৪ ঘণ্টায় পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ থেকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে আবারও ভারি বর্ষণের শঙ্কার কথা বলছে সংস্থাটি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিলেট বন্যা   সুনামগঞ্জ বন্যা   বন্যা পূর্বাভাস   তিস্তা নদী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close