রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুর থেকে ১৫০ কিলোমিটার পদযাত্রায় তিন রোভার স্কাউট
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গাজীপুর থেকে ১৫০ কিলোমিটার পদযাত্রায় বের হয়েছেন তিন রোভার স্কাউট।

রোববার (১৩ জুলাই) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে চান্দনা মুক্ত স্কাউট গ্রুপের তিন সদস্য এই পদযাত্রা শুরু করেন। 

যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দিন ও স্কাউটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা তাদের শুভ কামনা জানান ও উৎসাহ দেন।

রোভার স্কাউট সদস্য শাকিব জানান, তিন সদস্যের দলটি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে রাজেন্দ্রপুর, কাপাসিয়া, টোক বাজার, মনোহরদী, চালাকচর, উয়ারী-বটেশ্বর, বেলাবো ও শিবপুর হয়ে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করবে।

তিনি আরও জানান, এই পদযাত্রার মাধ্যমে তারা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনটি সামাজিক বার্তা প্রচার করছেন। শাকিব বহন করছেন ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ বার্তাসংবলিত প্ল্যাকার্ড। মাহিম হোসেন প্রচার করছেন ‘ট্রাফিক আইন মেনে চলুন’ বার্তা ও রিফাত হোসেন রনি বহন করছেন ‘রোভারিং করব, মাদকমুক্ত দেশ গড়ব’—এই সচেতনতামূলক বার্তা।

রোভার স্কাউট সদস্যরা জানান, পদযাত্রার মাধ্যমে প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ডের শর্ত পূরণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   পদযাত্রা   রোভার স্কাউট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close