সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
গর্জনিয়া ও ইদগড় পরিদর্শনে জেলা প্রশাসক, ত্রাণ ও খাদ্রসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টানা ভারী বর্ষণ ও বাকখালী নদীর তীব্র ভাঙনে প্লাবিত কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ও ইদগড় ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) আ. মান্নান।

সোমবার (১৩ জুলাই) সকালে তিনি গর্জনিয়া ও ইদগড় ইউনিয়নের বিভিন্ন বন্যাদুর্গত ও নদী ভাঙনকবলিত গ্রাম ঘুরে দেখেন।

​জেলা প্রশাসক অতিবৃষ্টি ও বাকখালী নদীর ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাওয়া বদরমোকাম, নতুনবাজার ও মাঝিরকাটা এলাকা প্রত্যক্ষ করেন। এ সময় তিনি ভিটেমাটি ও ঘরবাড়ি হারানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন ও দ্রুত প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেন।

আ. মান্নান বলেন, ‘রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বন্যা পরিস্থিতি ও নদী ভাঙন এলাকা ঘুরে দেখলাম। এখানকার সড়ক যোগাযোগ ব্যবস্থা বেশ নাজুক অবস্থায় রয়েছে। এছাড়া বাকখালী নদীর ভাঙনে বেশ কিছু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক বন্যায় ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙনের শিকার অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রীও বিতরণ করেন।

​এ সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গর্জনিয়া   ইদগড় পরিদর্শন   জেলা প্রশাসক   ত্রাণ বিতরণ   খাদ্রসামগ্রী বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close