রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শ্রমিকদের কর্মবিরতি
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:০৩ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

শ্রমিকদের কর্মবিরতির কারণে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একাংশের সদস্যরা কর্মবিরতি শুরু করলে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল ব্যাহত হয়।

জানা গেছে, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন এবং সংগঠনের আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় বিরোধের কারণে কয়েক ঘণ্টার জন্য রাজশাহী থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়। তবে মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের একাংশ পুনরায় কর্মবিরতি শুরু করলে বাস চলাচল আবারও বন্ধ হয়ে যায়।

জেলার সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শ্রমিকদের একটি পক্ষ এর বিরোধিতা করে। পরে তারা বাস কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালায়।’ 

তাঁর দাবি, ঘটনায় বহিরাগতদের সম্পৃক্ততা ছিল এবং তারা প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন চান। পাশাপাশি আয়-ব্যয়ের হিসাবও দিতে প্রস্তুত ছিলেন বলে জানান তিনি।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তারি বেগম বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিরোধ মীমাংসা হয়েছে। তবে মঙ্গলবারের কর্মবিরতি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন রাজশাহী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী যাত্রীরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শ্রমিকদের কর্মবিরতি   রাজশাহী   বাস চলাচল বন্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close