মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা, দেশজুড়ে সমালোচনার ঝড়      হরমুজকে ঘিরে উত্তেজনা, ইরানে রাতভর মার্কিন হামলা      স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      
দেশজুড়ে
বাংলাদেশ ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিডারশিপ সামিট-২০২৬ অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:৫১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিল্প ও শিক্ষাখাতের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার এবং দেশের শিল্প খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন প্রতিষ্ঠান আল্টেরিওর ইঞ্জিনিয়ারিং আয়োজিত ‘বাংলাদেশ ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিডারশিপ সামিট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড়ের জয়নাল টাওয়ারে অবস্থিত আল্টেরিওর ইঞ্জিনিয়ারিংয়ের জয়দেবপুর শাখায় দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম।

আয়োজকরা জানান, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের শিল্প অটোমেশন খাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা এবং শিক্ষা ও শিল্পখাতের মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা বৃদ্ধি করাই এ সামিটের মূল লক্ষ্য। এ লক্ষ্যে নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সামিটের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন চুক্তি স্বাক্ষর। এদিন আল্টেরিওর ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে এভারগ্রিন টেকনোলজি কোম্পানি লিমিটেড, বাছার ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং সাউথইস্ট ইউনিভার্সিটি আনুষ্ঠানিকভাবে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। এছাড়া উত্তরা ইউনিভার্সিটি এবং ময়মনসিংহ, শেরপুর, কুড়িগ্রাম ও নোয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সঙ্গে ভবিষ্যৎ যৌথ কার্যক্রম নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজকদের মতে, এসব সহযোগিতার মাধ্যমে দক্ষ প্রকৌশলী, গবেষক ও কারিগরি মানবসম্পদ তৈরির পাশাপাশি শিক্ষা ও শিল্পখাতের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে উঠবে। এতে সরকারি ও বেসরকারি বৃহৎ শিল্প প্রকল্পে যৌথ গবেষণা ও উদ্ভাবনের সুযোগও সম্প্রসারিত হবে।

সামিটে আল্টেরিওর ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার শেখ রাফাত বিন আলী প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, প্রতিষ্ঠানটি শুধু ব্যবহারিক প্রকৌশল প্রশিক্ষণেই সীমাবদ্ধ থাকবে না; বরং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, প্রযুক্তি উন্নয়ন, স্থানীয় সফটওয়্যার নির্মাণ, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস), প্রকৌশল প্রকাশনা, গবেষণা, উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রুহুল আমিন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ও আল্টেরিওর ইঞ্জিনিয়ারিংয়ের উপদেষ্টা ড. আসিম উল্লাহ নাবিল, আকিজ ক্লাস্টার সিরামিকসের উপ-মহাব্যবস্থাপক জিয়াউর রহমান, উত্তরা ইউনিভার্সিটির পরিচালক (প্রশাসন) আনিছুর রহমান, সোনারগাঁও ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রইস উদ্দিন মোল্লাহ এবং ড. তাসনিম রেজাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত দেশব্যাপী পিএলসি প্রোগ্রামিং কনটেস্টে ৫৮০ জন প্রতিযোগীর মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের মুনিম আলম তালুকদার শাফিন প্রথম, নর্থ সাউথ ইউনিভার্সিটির রোয়াদ ফাইরুজ রাফি দ্বিতীয় এবং ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদুল ইসলাম তৃতীয় স্থান অর্জন করেন। বিজয়ীদের পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close