শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
গজারিয়ায় এক রাতেই দুই স্থানে ডাকাতি-চুরি, আতঙ্কে স্থানীয়রা
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:৫৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একই রাতে দুটি ভিন্ন স্থানে ডাকাতি ও চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার ও ব্যবসায়ীর প্রায় ১০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ দুই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত আড়াইটা এবং সাড়ে তিনটার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর ও বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় যথাক্রমে এই ডাকাতি ও চুরির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে নৌপথে ইঞ্জিনচালিত ট্রলারে করে এসে টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের প্রাইমারি স্কুল সংলগ্ন আবু তালেব খন্দকারের বাড়িতে হানা দেয় ৭/৮ জনের একটি ডাকাত দল। তাদের হাতে পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় তারা চার ভরি স্বর্ণালংকার, নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

অন্যদিকে, শেষ রাত সাড়ে তিনটার দিকে বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকার আখি স্টোর নামে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান মালিকের দাবি এ ঘটনায় তার প্রায় এক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ডাকাতির শিকার পরিবারের সদস্য খন্দকার আবু ইউসুফ বলেন, ‘আমাদের বাড়িটি অন্য বাড়িগুলো থেকে কিছুটা দূরে এবং নিরিবিলি স্থানে অবস্থিত। ডাকাত দল ঘরে ঢুকেই অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর আলমারি ও ওয়ারড্রবের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান সবকিছু লুট করে নিয়ে যায়।’

ভুক্তভোগী দোকান মালিক আবু সাঈদ শিকদার বলেন, ‘গভীর রাত পর্যন্ত স্ট্যান্ডে লোকজন ছিল। আমার ধারণা রাত  তিনটার পর কোনো এক সময় চুরির ঘটনাটি ঘটেছে। সংঘবদ্ধ চোর চক্র দোকানের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে এবং প্রায় এক লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।’

এ বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, আমি বর্তমানে একটি অভিযানে আছি। এখনও পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে আমি খোঁজখবর নিয়ে দেখছি।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close