শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
বগুড়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ডিসি অফিসে অবস্থান কর্মসূচি
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:০১ পিএম

দেশের সার্বিক দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা শহরের প্রধান সড়ক অবরোধ করে পরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে শহরের সাতমাথা এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সাতমাথা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবি হলো— দেশের দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে, বৈরী আবহাওয়ার কারণে সোমবারের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দিতে হবে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী বলেন, তাদের প্রতিনিধিদল জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করছে। দাবি বাস্তবায়নের বিষয়ে আশ্বাস না পেলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে, সোমবার (১৩ জুলাই) রাজধানীকেন্দ্রিক সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে এই আন্দোলনের ডাক দেওয়া হয়। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার মতো বগুড়াতেও শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অবস্থান কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close