রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:৩০ পিএম আপডেট: ১৪.০৭.২০২৬ ৩:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে এবারের পরীক্ষায় অংশ নেওয়া ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জনই কৃতিত্বের সঙ্গে বৃত্তি লাভ করেছে। এতে বিদ্যালয়টির সামগ্রিক সাফল্যের হার ৯২ দশমিক ৩০ শতাংশ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ফলাফলে মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৭ জন শিক্ষার্থী এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে আরও ৫ জন শিক্ষার্থী। গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ফলাফল একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিদ্যালয়ের এ গৌরবোজ্জ্বল সাফল্যে আনন্দিত স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। তারা জানান, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ অসাধারণ অর্জন সম্ভব হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুর রহমান শামীম বলেন, “শিক্ষার্থীদের এই কৃতিত্বে আমরা অত্যন্ত আনন্দিত। এই অর্জন আমাদের আগামী দিনের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমরা বিশ্বাস করি, এভাবেই প্রতিটি ঘরে ঘরে শিক্ষার প্রকৃত আলো ছড়িয়ে পড়বে।”

কৃতী সব শিক্ষার্থী, অভিভাবক এবং অক্লান্ত পরিশ্রমী শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শুভকামনা জানিয়ে শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন, আগামীতেও এ বিদ্যাপীঠ সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক বৃত্তি পরীক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close