সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন      হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০৮০      পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      
দেশজুড়ে
চলাচলের অনুপযোগী সড়ক সংস্কারে সামসুল হকের ব্যতিক্রমী উদ্যোগ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়া মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের বিভিন্ন সড়ক ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মো. সামসুল হক।

মঙ্গলবার (১৫ জুলাই) দিঘী ইউনিয়নের ভাটবাউর, রৌহাদহসহ কয়েকটি এলাকায় ক্ষতিগ্রস্ত সড়কে ইটের খোয়া ফেলে সংস্কারকাজ শুরু করেন তিনি। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক এবং বিভিন্ন যানবাহনের চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে ইউনিয়নের বিভিন্ন সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ পরিস্থিতিতে জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক মো. সামসুল হক নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগ নেন।

এ বিষয়ে অবসরপ্রাপ্ত গড়পাড়া নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস ছামাদ বিএসসি বলেন, “আমাদের এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে বেহাল। সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচল বন্ধ হয়ে যায়। জনপ্রতিনিধিদের বারবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে সামসুল হককে বিষয়টি জানালে তিনি দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা করেন। এতে আমরা খুবই উপকৃত হয়েছি।”

ভাটবাউর এলাকার অটোরিকশাচালক পালু বলেন, “একটানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে যান চলাচল কঠিন হয়ে পড়েছিল। আমাদের অনুরোধে সামসুল হক কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা সংস্কার করেছেন। এমন জনবান্ধব উদ্যোগ আরও হওয়া উচিত।”

সংস্কারকাজ চলাকালে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা উদ্যোগটিকে সময়োপযোগী ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রশংসা করেন।

এ বিষয়ে মো. সামসুল হক বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার দিকনির্দেশনায় বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছি। এলাকার মানুষের যেকোনো সমস্যায় পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্যতিক্রমী উদ্যোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close