শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:৪২ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বিগত দিনগুলোতে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার জেলা পুলিশকে ত্রাণ কার্যক্রমে তেমন একটা সক্রিয় দেখা না গেলেও, এবার সম্পূর্ণ ভিন্ন ও মানবিক এক চিত্র দেখা গেছে। টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় প্লাবিত কক্সবাজারের বানভাসি মানুষের মুখে হাসি ফোটাতে এবার সরাসরি ত্রাণসামগ্রী নিয়ে মাঠে নেমেছে জেলা পুলিশ।

গত ৬-৭ দিনের টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় আক্রান্ত কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে তারা।

রোববার (১৩ জুলাই) মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে ঝিলংজা, চৌফলদণ্ডী, ফরিনাফাঁড়ি ও নতুন লাহাজানি পাড়া এলাকার পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্য ও মানবিক সহায়তা বিতরণ করা হয়।

সরেজমিনে ঊর্ধ্বতন কর্মকর্তারা

ত্রাণ বিতরণকালে বন্যাদুর্গত এলাকায় সরেজমিনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক। তিনি পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন চট্টগ্রাম রেঞ্জের এই অতিরিক্ত ডিআইজি।

পুলিশ জনগণের বব্বা

পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, “পুলিশ জনগণের বন্ধু। পুলিশ শুধু অপরাধ দমনেই কাজ করে না, অসহায় মানুষের পাশে দাঁড়ানোও আমাদের পরম দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই কিছু খাদ্যসামগ্রী নিয়ে যারা বন্যাকবলিত, তাদের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র চেষ্টা করেছি।”

এ সময় পুলিশ সুপারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান এবং সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিত দাস।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা ও মানবিক এই কার্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বন্যাদুর্গত   কক্সবাজার   জেলা পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close