মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে পাঁচ হাজার      ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর       হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      ইন্দোনেশিয়ায় জাহাজডুবিতে এখনও নিখোঁজ ১২৯, উদ্ধারে জোর তৎপরতা      
জাতীয়
সংসদ ভবনের সামনে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:০১ পিএম
ছবি : ভিডিও থেকে নেওয়া

ছবি : ভিডিও থেকে নেওয়া

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে ঢাকা উত্তর সিটির জাতীয় সংসদ ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে ঢাকার সায়েন্সল্যাব মোড়ে সমাবেশ করে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। 

পরে মিছিল নিয়ে তারা জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওয়ানা হন। সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ জানায়। তবে শিক্ষার্থীরা অবস্থান না ছাড়লে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। 

এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন। তাদের কর্মসূচির কারণে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ সংসদ ভবনের সামনের এলাকা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা আসাদগেটের (আড়ং মোড়) দিকে সরে যান। এ সময় উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ আবারও ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরিয়ে দেয় এবং আসাদগেট মোড়ে অবস্থান নেয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সংসদ ভবন   পুলিশের সাথে সংঘর্ষ   শিক্ষার্থীদের ধাওয়া   পাল্টা ধাওয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close