টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী, লোহাগড়া ও সাতকানিয়াসহ চট্টগ্রাম দক্ষিণ জেলার বিস্তৃত এলাকার ঘরবাড়ি, সহায়-সম্বল হারানো অসহায় পরিবারের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছে লোহাগাড়া প্রেস ক্লাব।
ঢাবির ফলিত রসায়ন ও ক্যামিকৌশল বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, অপরাধবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ওয়াহিদুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাব ও অন্যদের সহযোগিতায় এসব খাদ্যসামগ্রী বন্যার্ত পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
মোহাম্মদ ইসমাইল জানান, লোহাগাড়ায় সৃষ্ট বন্যায় শুধু মানুষের ঘর-বাড়ি তলিয়ে যায়নি, অনেক পরিবারের স্বপ্নও শেষ হয়ে গেছে। এসব পরিবারের পাশে দাঁড়াতে যাদের সার্বিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত মানবিক অংশগ্রহণ ছিলো তাদেরকে ধন্যবাদ জানাই।’
রেজাউল করিম সোহাগ বলেন, ‘বাঁশখালী ও সাতকানিয়ার পাশাপাশি লোহাগাড়ায়ও ত্রাণ সামগ্রী বিতরণের জন্য লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের কাছে পৌঁছানো হয়েছে ‘
ওয়াহিদুল ইসলাম বলেন, ‘সম্প্রতি লোহাগাড়ায় ভানের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য চাল, পেঁয়াজ, চিড়া, চিনি, মুড়ি, নুডুলস, বিস্কুট, আলু, সোয়াবিন তেল ও লবণসহ নগদ অর্থ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ‘
খাদ্যসামগ্রী বিতরণকালে লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ, সদস্য সাত্তার সিকদার, এহতেশামুল হক রাব্বি, আবুল কালাম আজাদ, খোকন সুশীল, ফাহাদ বিন হাশেম, মোহাম্মদ ইউসুফ, শিক্ষার্থী সানজিদ সিকদার নাকিব, সমাজকর্মী অলি আহমদ ইয়াছিন, মহিউদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ