বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম: শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন      বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর      সংসদ ভবনের সামনে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া      প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর সংসদ ভবনে জরুরি বৈঠক      সাইন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীরা      শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধে স্থবির রাজধানী      শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর      
জাতীয়
শীঘ্রই যুব কাউন্সিল গঠন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৫২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অতিশীঘ্রই একটি ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে, যেখানে তরুণদের স্কিল ডেভেলপমেন্ট ও সৃজনশীল ভাবনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, “বিশ্বের সাথে তাল মিলিয়ে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আসন্ন সংশোধিত যুবনীতির প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সবার মতামত নিয়ে একটি বাস্তবধর্মী ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমরা কাজ করছি। যুবকদের আস্থা অর্জন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’

মঙ্গলবার (১৪ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে আজ ঢাকার ইস্কাটনে বিয়াম (BIAM) ফাউন্ডেশন মিলনায়তনে  ‘জাতীয় যুবনীতি ২০১৭’ সংশোধনের লক্ষ্যে এক জাতীয় ইনসেপশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বাংলাদেশের সহায়তায় এবং জাতীয় পরামর্শক ও ভিএসও (VSO) বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হয়। এ কর্মশালার মাধ্যমে নীতি সংশোধনের জন্য আনুষ্ঠানিক পরামর্শ, তথ্য-প্রমাণ সংগ্রহ এবং অংশীজনদের সম্পৃক্তকরণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। 

ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং তার বক্তব্যে বলেন, “তরুণরা ইতোমধ্যে ব্যবসা, উদ্ভাবন এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে। নতুন নীতিতে দেশের প্রতিটি অঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। একটি যুগোপযোগী নীতি প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও সমানভাবে গুরুত্বপূর্ণ।’’’

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব অনুবিভাগের যুগ্নসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা, জাতিসংঘের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং দেশের বিভিন্ন প্রান্তের তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ক্রীড়া প্রতিমন্ত্রী   আমিনুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close