রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
৯টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:৩৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সদস্যরা প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৫ জুলাই) ভোর প্রায় ৫টার দিকে পোশাক কারখানাটির গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্টেশনের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ভোরে অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার স্টোররুমে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ইপিজেডের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন জানান, ভোর ৪টা ১০ মিনিটে তারা আগুন লাগার খবর পান। ভয়াবহ আগুনের কারণে ইপিজেডের ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।

পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে এর মধ্যে ৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   ইপিজেডের আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close