সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      
দেশজুড়ে
বান্দরবানে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সরকারি উদ্যোগে মেরামত করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১:৫৬ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি ঘরবাড়ি সরকারি উদ্যোগে মেরামত করে দেওয়া হবে। তিনি আরও বলেন, শুধু ঘরবাড়ি নয়, সবাই যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

বুধবার (১৫ জুলাই) সকালে বান্দরবানের বালাঘাটা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, “সাধারণ জনগণের ক্ষতি পুষিয়ে নিতে সরকারিভাবে বিভিন্ন ফসলের বীজ, সার ও কীটনাশক দেওয়া হবে। আর যদি কারও ব্যাংকঋণের প্রয়োজন হয়, তাহলে সহজ শর্তে সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্তদের ঋণ-সহায়তাও প্রদান করা হবে।’’

এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং আগামীতেও এ সহায়তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এদিকে ত্রাণ বিতরণ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সময়ের মধ্যে পার্বত্য এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা জানান।

তিনি বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ-সহায়তা বান্দরবানে দেওয়া হচ্ছে, আরও দেওয়া হবে। তিনি আরও জানান, প্রথম দিন থেকেই আমরা বন্যার্তদের পাশে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকব। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি বান্দরবানে এসেছি। এখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সংসদ সদস্যরা সমন্বয়ের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। এটি আমাদের জন্য একটি উদাহরণ হিসেবে থাকবে।’’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি   জ্বালানি প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close