সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      
দেশজুড়ে
কুষ্টিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:১২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ ও পদত্যাগ দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১টার পর শহরের মজমপুর গেট এলাকায় ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং তার পদত্যাগের দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হয়েছেন। এর মধ্যে শিক্ষামন্ত্রীর মন্তব্য তাদের আরও মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। তারা শিক্ষার্থীদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বাস্তব পরিস্থিতি বিবেচনার আহ্বান জানান।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি   শিক্ষার্থীদের বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close