মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাকা কলেজ-জবিসহ রাজধানীর একাধিক স্থানে ছাত্রদল-শিবির সংঘর্ষ      শেখ হাসিনার বক্তব্য দেয়ার সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই      ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৯      মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত      বাগেরহাটে বসতঘরে একই পরিবারের তিনজনের লাশ      জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ক্যাম্পাসে ‍উত্তেজনা      ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির ধাওয়া-পাল্টা ধাওয়া      
দেশজুড়ে
মৌলভীবাজারে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, সড়ক অবরোধে চরম ভোগান্তি
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:৫০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার প্রতিবাদে ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা সড়ক এবং শ্রীমঙ্গল শহরের চৌমুহনা সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ শুরু করেন এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভের কারণে মৌলভীবাজার সেন্ট্রাল রোড, কোর্ট রোড, শমসেরনগর রোড, চাঁদনি ঘাট রোড এবং শ্রীমঙ্গল শহরের
হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড, স্টেশন রোডসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভের সময় শিক্ষার্থীদের মুখে ছিল ক্ষোভ ও কটাক্ষের স্লোগান। তারা ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’, এবং ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে মৌলভীবাজার সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে মৌলভীবাজার চৌমুহনা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের প্রতি অসম্মানজনক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে দুপুরে শ্রীমঙ্গল সরকার কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে শ্রীমঙ্গল চৌমুহনা সড়ক অবরোধ করেন। এসময় শ্রীমঙ্গল ঢাকা এবং মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কে প্রায় ৩ ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এতে তীব্র শতাধিক দূরপাল্লাসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

অবরোধ চলাকালে শ্রীমঙ্গল সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রীর তথাকথিত ক্ষমা প্রার্থনাকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। শিক্ষার্থীদের ন্যায্য দাবি, অনুভূতি ও মর্যাদার প্রতি অবহেলা করে দেওয়া এই ক্ষমা প্রার্থনা আমাদের কাছে কেবলই একটি প্রহসন। তারা আরো বলেন শিক্ষা ব্যবস্থার মর্যাদা রক্ষা, শিক্ষার্থীদের প্রতি সম্মান প্রদর্শন এবং সাম্প্রতিক বিতর্কের নৈতিক দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগই এখন সময়ের দাবি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি   সড়ক অবরোধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close