সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
জাতীয়
৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। 

এর আগে, বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনা সাপেক্ষে ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চায়, তাদের সে সুযোগ নিশ্চিত করা এবং পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরকে চূড়ান্ত ফল হিসেবে গণ্য করা।

এ ছাড়া প্রশ্নপত্রে ভুল থাকা প্রশ্নগুলোর জন্য পূর্ণ নম্বর প্রদান, চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পুনরায় পরীক্ষা আয়োজন, পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তনের বিষয়টি মূল্যায়নে বিবেচনায় নেওয়া এবং পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধের দাবিও জানিয়েছে তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক পরীক্ষাগুলোতে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন এবং পরীক্ষাকেন্দ্রে মানসিক চাপের কারণে অনেক পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ৬ দফা দাবি   সচিবালয়   প্রতিনিধি দল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close