মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম: রাজনৈতিক বিরোধীদের বিচারের পূর্বে অনির্দিষ্টকাল আটকের অবসান চায় এইচআরডব্লিউ      সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী      মন্ত্রিসভায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন      শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু তিনজনের      হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে      
দেশজুড়ে
কুমারখালীতে কলাবাগান থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:২৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাদশা শেখ (৪২) নামে এক নৈশ প্রহরী যুবকের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

বুধবার (১৫ জুলাই) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে চাপড়া ইউনিয়নের উত্তরপাড় সাঁওতা এলাকায় কালী নদীর শুকিয়ে যাওয়া অংশের একটি কলাবাগানে স্থানীয়রা লাশ‌টি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। 

নিহত বাদশা শেখ একই ইউনিয়‌নের সাঁওতা গ্রা‌মের মৃত আফতাব শেখের ছেলে। তিনি স্থানীয় কালী গঙ্গা নদীর মাছ চাষ প্রকল্পে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের নিকট আত্মীয় চাপড়া ইউনিয়ন প‌রিষ‌দের(ইউপি) ৫ নম্বর ওয়ার্ড মেম্বর হেলাল শেখ জানান, বাদশা তার ফুফাতো ভাই। প্রায় তিন দিন আগে রাতে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ( বুধবার) বেলা ১২টার দি‌কে সকালে স্থানীয় এক ব্যক্তি মু‌ঠোফোনে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে বাদশার লাশ শনাক্ত করেন।

বাঁধ বাজার পু‌লিশ ক্যাম্পের ইনচার্জ উপপ‌রিদর্শক(এসআই) মোহাম্মদ আলী বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বাদশা নামের এক ব্যক্তির বলে স্বজনরা শনাক্ত করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close