মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম: রাজনৈতিক বিরোধীদের বিচারের পূর্বে অনির্দিষ্টকাল আটকের অবসান চায় এইচআরডব্লিউ      সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী      মন্ত্রিসভায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন      শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু তিনজনের      হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে      
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৫০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ঠাকুরগাঁও সদর উপজেলায় পাট কাটতে গিয়ে বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩) নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপারা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের পাটক্ষেতে আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই একসঙ্গে পাট কাটতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে দুপুরের দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ইউপি সদস্য কবিন্দ্র জানান, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যান। তাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও   বজ্রপাত   বাবা-ছেলের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close