মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম: রাজনৈতিক বিরোধীদের বিচারের পূর্বে অনির্দিষ্টকাল আটকের অবসান চায় এইচআরডব্লিউ      সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী      মন্ত্রিসভায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন      শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু তিনজনের      হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে      
দেশজুড়ে
বন্যায় ক্ষতিগ্রস্থদের পুর্ণবাসনে কাজ করবে সরকার: ত্রাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:৪৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বন্যাদুর্গত মানুষের পাশে সরকার রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বুধবার (১৫ জুলাই) বিকালে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্থদের বাড়ী ঘর নির্মাণে সহায়তা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে যাবে। 

তিনি বলেন, ৪৫ বছর আগে এরকম একবার বৃষ্টি হয়েছিল, ফলে পার্বত্য চট্টগ্রামসহ কক্সবাজার প্লাবিত হয়েছিল। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন এই সমস্ত দুর্গত মানুষের জন্য জরুরী খাদ্য সহায়তা দিতে, আমরা জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য সহায়তা পাঠিয়েছি আর সেগুলো বিতরণ অব্যাহত রেখেছি।

মন্ত্রী আরও বলেন, এখন বৃষ্টি কম, বন্যার পানি নেমে গেছে, তবে আমাদের কার্যক্রম বন্ধ থাকবে না, আমরা এখন পুর্ণবাসনের কাজ করবো। গরিব-অসহাদের গৃহ নির্মাণের জন্য বিভিন্ন সামগ্রী আমরা দেব, এর বাইরে ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য বিভিন্ন সহযোগীতা অব্যাহত থাকবে।

এ সময় মন্ত্রী কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

বান্দরবান ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুরতানা খান হীরামনিসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বন্যায় ক্ষতিগ্রস্থ   পুর্ণবাসন   ত্রাণমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close