সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
ফটিকছড়িতে হেলমেট-মুখোশ পরে প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট!
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। 

বুধবার (১৫ জুলাই) ভোরে ইউনিয়নের ছাদেক নগর গ্রামের মোয়াজ্জেম কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের নিরাপদে উদ্ধার করে।

ভুক্তভোগী পরিবার জানায়, ভোর আনুমানিক পাঁচটার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। হামলাকারীরা গ্রাইন্ডার মেশিন দিয়ে দরজা-জানালা কাটারও চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে।

প্রবাসী রিদুয়ানের মা রেনু আক্তার বলেন, ‘হামলাকারীরা আমার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আশপাশের কয়েকটি ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। অধিকাংশের মাথায় হেলমেট ছিল, কয়েকজনের মুখ খোলা ছিল। আমি ও আমার পুত্রবধূ বাধা দিলে আমাদের ওপর হামলার চেষ্টা করে। পরে আমরা পাশের একটি ঘরে আশ্রয় নিয়ে ৯৯৯-এ ফোন করি।’ 

তিনি বলেন, খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধিন রয়েছে। অভিযুক্তদের সনাক্তের কাজ চলছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close