মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম: রাজনৈতিক বিরোধীদের বিচারের পূর্বে অনির্দিষ্টকাল আটকের অবসান চায় এইচআরডব্লিউ      সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী      মন্ত্রিসভায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন      শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু তিনজনের      হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে      
খেলাধুলা
টি-টোয়েন্টি সিরিজেও জিম্বাবুয়ের কাছে হার দিয়ে ‍শুরু বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ হেরে শেষ ম্যাচে জিতে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগাতে পারেনি টাইগাররা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরে এক ম্যাচের ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

বুধবার (১৫ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ১৯ ওভারে ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা। ১৫ বলে ১২ রান করে সাইফ হাসান আউট হলে ২৫ রানের উদ্বোধনী জুটির ইতি ঘটে। অপর ওপেনার তানজিদ হাসান তামিম ৮ বলে ১৬ রানের ঝড়ো ইনিংস খেললেও সেটিকে বড় করতে পারেননি।

মিডল অর্ডারে পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক তাওহীদ হৃদয়ের ব্যর্থতায় বড় ধাক্কা খায় বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন ইয়াসির আলী রাব্বি। দীর্ঘদিন পর একাদশে ফিরে ৩৮ বলে ৫৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। শেখ মেহেদি ১৮ বলে ১৯ রান করে কিছুটা সঙ্গ দিলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদও ইনিংস বড় করতে না পারায় ১৯ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

এর আগে জিম্বাবুয়ের হয়ে দুর্দান্ত সূচনা করেন দুই ওপেনার। চতুর্থ ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে ফিরিয়ে ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। মারুমানি ৯ বলে ১৪ রান করেন।

এরপর ডিয়ন মেয়ার্স ২০, ব্রায়ান বেনেট ৩০ বলে সর্বোচ্চ ৪৪, সিকান্দার রাজা ও রায়ান বার্ল ছোট ছোট কার্যকর ইনিংস খেলেন। শেষদিকে ব্র্যাড ইভান্স মাত্র ১০ বলে ১৯ রানের ঝড়ো ইনিংস খেলে জিম্বাবুয়ের সংগ্রহ ১৭০ রানে পৌঁছে দেন।

বাংলাদেশের হয়ে নাহিদ রানা ও মোহাম্মদ সাইফউদ্দিন দুটি করে উইকেট নেন। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  টি-টোয়েন্টি সিরিজ   জিম্বাবুয়ে   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close