বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনাম: সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী      ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী      শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের লংমার্চ      রাজধানীর উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ পুলিশের       পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী      আন্দোলনের শঙ্কায় পরীক্ষা শেষে সন্তানদের নিতে কেন্দ্রে অভিভাবকরা      শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহবান প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
শেষ মুহূর্তে মেসির জাদুতে ফাইনালে আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:১০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শেষ পাঁচ মিনিটে অধিনায়ক লিওনেল মেসির দুই অসাধারণ অ্যাসিস্টে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। শুরু থেকেই দুই দল শারীরিক ও কৌশলগত ফুটবল খেলায় মনোযোগী থাকায় পরিষ্কার গোলের সুযোগ খুব কমই তৈরি হয়।

বিরতির পর ৫৫তম মিনিটে মরগান রজার্সের নিখুঁত ক্রস থেকে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। গোল হজমের পর একের পর এক পরিবর্তন এনে আক্রমণের তীব্রতা বাড়ান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

৬৯তম মিনিটে নিকো গঞ্জালেসের হেড দুর্দান্তভাবে ফিরিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ৭৬তম মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসে। এরপরও ধারাবাহিক আক্রমণে চাপে পড়ে ইংল্যান্ড।

ম্যাচের ৮৫তম মিনিটে অধিনায়ক লিওনেল মেসির পাস থেকে প্রায় ২৫ গজ দূর থেকে দারুণ বাঁকানো শটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এই অ্যাসিস্টের মাধ্যমে টানা ১১টি বিশ্বকাপ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার বিরল কীর্তি গড়েন মেসি।

নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে আসে ম্যাচের নিষ্পত্তি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও মেসির নিখুঁত চিপ পাস থেকে হেডে জয়সূচক গোল করেন বদলি ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। শেষ মুহূর্তে ইভান টনি ও মার্কাস রাশফোর্ডকে নামিয়েও আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে পারেনি ইংল্যান্ড।

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আগামী রোববার নিউ জার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে ইউরোপিয়ান শক্তিশালী দল স্পেনের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   ফাইনাল   আর্জেন্টিনা   মেসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close